সারা দেশ
সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
NewsView5
.jpeg)
নিউজভিউ ডেস্ক
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এদিকে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

লোড হচ্ছে...