আন্তর্জাতিক
এবার ভারতীয়দের জন্য ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ
NewsView

নিউজভিউ
ভারত ভ্রমণে বাংলাদেশিদের ভিসা জটিলতার মধ্যেই এবার পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করেছে বাংলাদেশ সরকার। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসগুলোতে এই সেবা সীমিত করা হয়েছে। বর্তমানে গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই-কমিশনার অফিস ছাড়া ভারতের অন্য কোনো কেন্দ্র থেকে বাংলাদেশ ভ্রমণের পর্যটক ভিসা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই-কমিশনার অফিস থেকে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এবার কলকাতা ও মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতেও পর্যটক ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি শুরু হলো। তবে পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক বা বিজনেস ভিসাসহ জরুরি অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু রয়েছে বলে উপ-দূতাবাস সূত্রে জানা গেছে।
বাংলাদেশ উপ-দূতাবাসের কর্মকর্তারা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না করলেও বুধবার থেকে পর্যটক ভিসা সীমিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর দুই দেশের কূটনৈতিক ও ভিসা কার্যক্রমে অস্থিরতা দেখা দেয়। সে সময় বাংলাদেশে অবস্থিত ভারতের ৪টি ভিসা কেন্দ্রে ভাঙচুর ও বিক্ষোভের জেরে ভারত তাদের ভিসা কার্যক্রম সীমিত করে ফেলে।
বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রেখেছে ভারত কর্তৃপক্ষ। কেবল মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া কোনো বাংলাদেশি ভিসা পাচ্ছেন না। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশও এখন ভারতীয়দের জন্য পর্যটক ভিসা সীমিত করার পথে হাঁটল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

লোড হচ্ছে...