জাতীয়
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ৬০০ টাকায় আনলিমিটেড ভ্রমণ
NewsView

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন যাতায়াতকারী অফিসগামী ও অন্যান্য যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে এক অভূতপূর্ব সুবিধা চালু করেছে। যাত্রীদের দৈনিক খরচ ও টিকিট কাটার ঝামেলা কমাতে কর্তৃপক্ষ মাত্র ৬০০ টাকায় মাসব্যাপী 'আনলিমিটেড ট্রেনযাত্রা'-এর টিকিট চালু করেছে। নিয়মিত যাত্রীরা এখন এক মাসের জন্য এই বিশেষ টিকিট সংগ্রহ করে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত যতবার খুশি ততবার যাতায়াত করতে পারবেন।
এই নতুন সুবিধার ফলে যাত্রীদের খরচ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, নিয়মিত যাত্রীদের বাসে প্রতিদিন যাওয়া-আসায় খরচ হয় প্রায় ১০০ টাকা, যা মাসে দাঁড়ায় প্রায় দেড় হাজার টাকা। ট্রেনের একমুখী ভাড়া ২০ টাকা হওয়ায় দৈনিক খরচ ৪০ টাকা, যা মাসে প্রায় ১২০০ টাকা। নতুন মাসিক টিকিটে খরচ ৬০০ টাকা।
এই নতুন ৬০০ টাকার টিকিটের কারণে মাসিক যাতায়াত ব্যয় প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং প্রতিবার টিকিট কাটার দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তিও দূর হয়েছে।
নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলামও একই কথা বলেন। তিনি জানান, এই বিশেষ টিকিট কাটলে একজন যাত্রীর কম যাতায়াত হলেও ক্ষতির সম্ভাবনা নেই। তিনি নিশ্চিত করেন, বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী এই সুবিধা গ্রহণ করেছেন। কামরুল ইসলাম আশা প্রকাশ করেন, সুবিধাটি সম্পর্কে আরও প্রচার বাড়লে যাত্রীসংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে।

লোড হচ্ছে...