নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শন করলো সেনাবাহিনী
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার উজ জামান। রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ও সেনা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কেন্দ্রগুলোর সুশৃঙ্খল পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
ব্রিগেড কমান্ডার এদিন ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির দায়িত্বপূর্ণ এলাকার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি নির্দেশ দেন যেন প্রতিটি স্তরে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রেখে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
ভোটকেন্দ্র পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার উজ জামানের সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিটের অধিনায়ক ও উপঅধিনায়ক, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সেনাবাহিনীর একটি টহল দল। প্রশাসন ও সেনাবাহিনীর এই সমন্বিত তৎপরতায় নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।
ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি আড়াইহাজার সেনা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে মোতায়েন থাকা সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আড়াইহাজারের নির্বাচনী পরিবেশে এখন পর্যন্ত কোনো বড় ধরণের বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি এবং সেনাবাহিনীর নিয়মিত টহল ও তদারকির ফলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

লোড হচ্ছে...