নারায়ণগঞ্জ
যে কারণে সরে দাঁড়ালেন মাসুদুজ্জামান মাসুদ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তাজনিত কারণকে প্রধান ইস্যু হিসেবে উল্লেখ করে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই সিদ্ধান্ত জানান।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, "আমার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাজনিত কিছু বিষয় আছে। নেগেটিভ পরিবেশও এর একটা কারণ। মূলত আমার ফ্যামিলিই হচ্ছে ম্যাটার।" তিনি জানান, দল থেকে তাঁর উপর কোনো চাপ বা হুমকি নেই; বরং নিজের সিদ্ধান্তেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি অনেকটা আক্ষেপের সুরে বলেন, "দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেটা ধরে রাখতে পারলাম না। আমার অনেকটা তীরে এসে তরী ডুবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী।"
তবে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সংসদ সদস্য না হলেও তিনি সমাজ ও মানুষের পাশে থাকবেন। তিনি জানান, পরবর্তীতে দল যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই তিনি কাজ করবেন।

লোড হচ্ছে...