রাজনীতিসদর
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নগর গড়ার অঙ্গীকার মুফতি মাসুম বিল্লাহর
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। সোমবার (২৬ জানুয়ারি) নগরের ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি।
গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের নানা সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন। এ সময় তিনি বলেন, “নগর উন্নয়ন ও জনকল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ। নির্বাচিত হলে আমার প্রধান কাজ হবে নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত করা। আমরা এমন একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত থাকবে।”
নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের জন্য আমরা একটি ভয়হীন ও অনুকূল পরিবেশ সৃষ্টি করবো। কোনো ধরণের উপদ্রব বা চাঁদাবাজি ব্যবসায়ীদের বাধাগ্রস্ত করতে পারবে না। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমাদের অগ্রাধিকার।”
১২ নম্বর ওয়ার্ডের এই গণসংযোগে মুফতি মাসুম বিল্লাহর সাথে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. কবির হোসেন, সমন্বয়ক এইচএম মিরাজুল ইসলাম এবং ছাত্রনেতা মো. জাহিদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
প্রচারণা চলাকালে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মুফতি মাসুম বিল্লাহ আগামী নির্বাচনে দুর্নীতিমুক্ত ও ইনসাফ কায়েমের লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান।

লোড হচ্ছে...