সারা দেশ
চুরির অভিযোগ
কাঠালিয়ায় গণপিটুনিতে এক জন নিহত
NewsView6
.jpg)
নিউজভিউ ডেস্ক
কাঠালিয়ায় ট্রাক্টর মেশিনের পার্টস ও বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে গলধোলাইয়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রাজ্জাক বয়াতী (৫০)। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মুন্সিবাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
মো. রাজ্জাক বয়াতী উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মো. সুলতান বয়াতীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আবু নাছের রায়হান।
স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র হালদার জানান, গত বুধবার রাত ২টার দিকে বাঁশবুনিয়া গ্রামের হায়দার আলী মুন্সির একটি ট্রাক্টর মেশিনের বিভিন্ন ধরনের পার্টস খোলে, এরপর ঐ বাড়ির পাশের পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমা খুলতে পুলে ওঠে। টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া দেয়। দলের অন্য সবাই পালিয়ে যেতে পারলেও রাজ্জাককে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। এতে রাজ্জাক বয়াতী গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

লোড হচ্ছে...