নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে সজীবের ওপর হামলা চালায় ১০ থেকে ১২ জনের একটি দল। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

লোড হচ্ছে...