জাতীয়
মালয়েশিয়া সফর শেষে দালিয়ানের পথে প্রধানমন্ত্রী
NewsView5

নিউজভিউ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।
স্থানীয় সময় আজ বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, দালিয়ানে প্রধানমন্ত্রী দুই দিনের ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
এর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দিনের সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
সফর শেষে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রীসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।

লোড হচ্ছে...