নারায়ণগঞ্জ
জমিয়তে নেতা কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ
NewsView

নিউজ ভিউ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলের 'খাস কমিটির' বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, বিগত কয়েক মাসে মুফতি মনির হোসাইন কাসেমীর বিভিন্ন সময়ের কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল।
আরও উল্লেখ করা হয়, ইতিপূর্বে তাঁকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছিল।
এমতাবস্থায় "কেন তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না"— মর্মে তাঁকে ওই নোটিশ দেওয়া হয়।
পরবর্তী ১০ দিনের মধ্যে দলের সভাপতির কাছে লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

লোড হচ্ছে...