জাতীয়
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ৪৫৯
NewsView5

নিউজভিউ ডেস্ক
হাম ও এর উপসর্গ নিয়ে শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল, বাকি পাঁচ শিশুর শরীরে হামের লক্ষণ ছিল। রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে ও ১ হাজার ২৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জন। তাঁদের মধ্যে মারা গেছে ৭৫ জন। এই সময়ে হামের লক্ষণ থাকা রোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ জন, যাদের মধ্যে মারা গেছে ৩৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২ জনে।

লোড হচ্ছে...