রাজনীতিসদর
ব্যবসায়ীদের শুধু লোক দেখানো জরিমানা নয়, নজর দিন বড় গুদামে: এমপি দিপু
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বাজারে নিত্যপণ্যের সরবরাহ চেইন ঠিক রাখতে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি অভিযোগ করেন, খুচরা ব্যবসায়ীদের লোক দেখানোর জন্য জরিমানা করা হলেও বড় আমদানিকারকদের গুদামে তদারকি করা হচ্ছে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে দিপু ভূঁইয়া বলেন, “প্রশাসনের কাছে দাবি—কেবল ছোট ব্যবসায়ীদের ওপর চড়াও না হয়ে বড় বড় আমদানিকারকদের আইনের আওতায় আনুন। সাপ্লাই চেইন ঠিক রাখা গেলে দাম এমনিতেই নিয়ন্ত্রণে থাকবে। ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, চেম্বার সবসময় তাদের পাশে থাকবে।”
নারায়ণগঞ্জের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এখানকার শিল্প ও অর্থনৈতিক অবদানের তুলনায় অনেক আগেই জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ হওয়া উচিত ছিল। এছাড়া শিল্প ও মার্কেটের তুলনায় আমাদের ফায়ার স্টেশনের সংখ্যা অত্যন্ত নগণ্য। কোনো বড় অগ্নিকাণ্ড ঘটলে এখনো আমাদের ঢাকার ওপর নির্ভর করতে হয়, যা দুঃখজনক।”
শহরের যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বাসস্ট্যান্ড শহরের বাইরে সরানোর জন্য আগে জায়গা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু গণতান্ত্রিক সরকার না থাকায় তা এতদিন ঝুলে ছিল। দ্রুতই বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সাথে নিয়ে ফুটপাত দখল ও ট্রাফিক জ্যাম সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
যানজট নিয়ন্ত্রণে বর্তমানে চেম্বার ও বিকেএমইএ-এর পক্ষ থেকে ১০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং নাগরিক দুর্ভোগ কমাতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

লোড হচ্ছে...