নারায়ণগঞ্জ
আনন্দধারার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ কলেজে
NewsView4

নিউজভিউ
পূর্বঘোষিত সংগীত সংগঠন আনন্দধারার আয়োজনে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটির স্থান বদল হয়ে নারায়ণগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। এর আগে অনুষ্ঠানটি আলী আহাম্মদ চুনকা পাঠাগারে হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে স্থান পরিবর্তন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানের সূচী ঠিক থাকব বলেও জানানো হয়।
সূত্র জানায়, শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জয়ন্তীতে নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সূচনা হবে সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে। সকাল সাড়ে ৯ টা থেকে ৪ বিভাগে চলবে এই প্রতিযোগিতা। সন্ধ্যা ৬ টায় আলোচনা দিয়ে মূল পর্ব শুরু। এতে আলোচনা, আবৃত্তি ও সংগীত থাকবে। এই আয়োজনে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।
আলোচক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়। সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করবেন জিয়াউল ইসলাম কাজল, ফাহমিদা আজাদ ও পিন্টু সাহা। এছাড়া আনন্দধারা ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নারায়ণগঞ্জ জেলার শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন।
প্রথমে আয়োজনটি আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত স্থান পরিবর্তন করে নারায়ণগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন আনন্দধারার সভাপতি শিল্পী রফিউর রাব্বি।

লোড হচ্ছে...