জাতীয়
ত্বকী স্মরণে জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
NewsView5

নিউজভিউ
তানভীর মুহাম্মদ ত্বকীর স্মরণে দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় রচনা ও চিত্রাঙ্কন—দুই বিভাগেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম ১০ জনকে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন বিশেষ ক্রেস্ট, বই ও সার্টিফিকেট। প্রথম স্থান অধিকারীকে প্রদান করা হবে ‘ত্বকী পদক ২০২৬’। প্রতিযোগিতায় নির্বাচিত প্রথম ১০টি রচনা ও চিত্রকর্ম নিয়ে প্রকাশ করা হবে স্মারকগ্রন্থ ‘ত্বকী’।
রচনা প্রতিযোগিতায় ৫ম থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘ক’ বিভাগের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আমার স্কুল’ (সর্বোচ্চ ৩০০ শব্দ)। ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘খ’ বিভাগের বিষয় ‘শিশু নির্যাতন চাই না’ (সর্বোচ্চ ৬০০ শব্দ)। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’ (সর্বোচ্চ ১৫০০ শব্দ)।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে ৩য় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ এবং ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় উন্মুক্ত রাখা হয়েছে। ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীর প্রতিকৃতি’। চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত থাকলেও কার্টিজ পেপারের চার ভাগের এক ভাগ (১০×১৫ ইঞ্চি) আকারের কাগজ ব্যবহার করতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর স্পষ্টভাবে নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর উল্লেখ করতে হবে এবং সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীদের জমাকৃত ছবির পেছনে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে।
রচনা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা—দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস. কে. রোড, নারায়ণগঞ্জ।
আয়োজকরা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

লোড হচ্ছে...