নারায়ণগঞ্জসদর
ছাত্রলীগ না করলে চাকরি ও ব্যবসা হতো না: মাসুদুজ্জামান
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: গত ১৬-১৭ বছরে রাজনৈতিক পক্ষপাত চরমে ছিল। এ সময় তরুণরা চাকরি, ব্যবসা-বাণিজ্য ও সমাজে অবস্থানের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তিনি এই বৈষম্য দূর করতে তরুণদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির আহ্বান জানান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে প্রথম আলো পত্রিকার সুধী সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, "একটা বিশাল জনসংখ্যা বাংলাদেশের তরুণরা। গত ১৬-১৭ বছরে ১৮ থেকে ৩২ বা ১৮ থেকে ৩০ যে তরুণ প্রজন্ম, তাদের মধ্যে যারা ছাত্রলীগ করেননি, তাদের চাকরি হয়নি, তাদের ব্যবসা-বাণিজ্য হয়নি। তাদের সামাজিক কোনো অবস্থান হয়নি। তাদের জন্য একটা পরিকল্পনা চাই।"
তিনি এসময় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান-এর প্রশংসা করে বলেন, "প্রথম আলোর সম্পাদক মতি ভাই কোনো দল না করেও সাধারণ জনগণের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয় 'মতি ভাই' হয়ে দাঁড়িয়েছেন। যেটা আসলে রাজনীতি না করলে, মাঠ পর্যায়ের রাজনীতি না করলে এই জায়গাটা অর্জন করা সম্ভব হয় না।"
ভবানী শঙ্কর রায়ের সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
এছাড়াও গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, ধীমান সাহা জুয়েল, নিউজ ভিউর নির্বাহী সম্পাদক কাজল কানন, কবি শাহেদ কায়েস এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিকল্পনাবিদ মঈনুল হক।

লোড হচ্ছে...