নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ফতুল্লার পাগলা আলীগঞ্জ এলাকার জালাল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম, সাবিনা বেগম চম্পা (২২) । সে পটুয়াখালী জেলার বালাপাড়া থানার ফতেপুর পাখিমারা এলাকার মোতালেব মিয়ার মেয়ে। তিনি আলীগঞ্জ এলাকায় স্বামী রনি মিয়ার সঙ্গে বসবাস করতেন। রনি মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার উত্তর গোবিন্দপুর এলাকার খলিল মিয়ার ছেলে এবং একটি রোলিং মিলে কাজ করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম খান জানান, গত রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। সকালে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন রনি। নিহতের শরীরে প্রাথমিক অবস্থায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রনি মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লোড হচ্ছে...