সারা দেশ
ফেনীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই
NewsView6

ভুক্তভোগী গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন।
নিউজভিউ ডেস্ক
ফেনীতে ঈদুল আজহা উপলক্ষ্যে বিক্রির জন্য আনা এক ব্যবসায়ীর গরুর পালে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে অবস্থিত র্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তিনি আটটি গরু কেনেন। বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ফেনী শহরের রামপুর এলাকায় এনে বেঁধে রেখে পাহারা দিচ্ছিলেন। শনিবার ভোরে চার থেকে পাঁচ জনের একটি দল এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, ‘আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা গাড়িটির পেছনে ধাওয়া করলেও ছিনতাইকারীদের আটকাতে পারেনি। প্রশাসনের কাছে গরুটি উদ্ধারের দাবি জানাচ্ছি।’
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, রামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কাউকে ছাড় দেওয়া হবে না।

লোড হচ্ছে...