রাজনীতিসদর
সততা ও নিষ্ঠার সাথে কাজ করছি বলেই মানুষ ভরসা রাখছে: গিয়াসউদ্দিন
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “আমি এই মাটির সন্তান, এই মাটিতেই আমার জন্ম। আমার শেষ ইচ্ছা—মৃত্যু যেন এই এলাকাতেই হয়। যতদিন বেঁচে থাকব, ততদিন যেন দেশের ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যেতে পারি।”
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াস উদ্দিন ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ছাত্রজীবন থেকে আমি আপনাদের সেবা করে আসছি। সিদ্ধিরগঞ্জের মানুষ আমাকে ভালোবেসে দুবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি যদি কাজ না করতাম, তবে কি আপনারা আমাকে বারবার নির্বাচিত করতেন? সদর উপজেলার চেয়ারম্যান বা সংসদ সদস্য কি হতে পারতাম? আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে।” তিনি আরও যোগ করেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন বলেই মানুষ আজও তাঁর ওপর ভরসা রাখছে।
মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তিনি ঘোষণা দেন, “আপনাদের দীর্ঘদিনের চাওয়া এই এলাকায় একটি কবরস্থান স্থাপন করা। আমি কথা দিচ্ছি, আমার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ‘এম. এ. হাসেম-ইয়াতুননেছা ফাউন্ডেশন’-এর মাধ্যমে জমি কিনে এখানে একটি কবরস্থান করে দেব।” এছাড়া নির্বাচিত হলে প্রতিটি এলাকায় মুরুব্বিদের সম্মান রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।
আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে এবং আকবর হোসেন ও ডা. মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন শিক্ষক তোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, আব্দুল আজিজ, কৃষকদল নেতা তৈয়ম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লোড হচ্ছে...