নারায়ণগঞ্জসদর
প্রশাসনকে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রশ্ন
‘ফ্যাসিবাদের দোসর মোহাম্মদ আলী-মাকসুদ কেন এখনো গ্রেফতার হচ্ছে না’
NewsView

নিউজ ভিউ
প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল মালিকদের প্রতি সপ্তাহে অন্তত একজন অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। শনিবার (২০ ডিসেম্বর) সকালে চাষাঢ়ায় বুলুফেয়ার কনভেনশন হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
এডভোকেট টিপু বলেন, “একজন অসহায় মানুষকে সেবা দেওয়া শ্রেষ্ঠ ইবাদত। আপনারা যদি প্রতি সপ্তাহে মাত্র একজন দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেন, তবে মাসে হাজার হাজার মানুষ উপকৃত হবে। এটি সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখবে।” এ সময় তিনি প্রশাসনের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর মোহাম্মদ আলী ও বন্দরের মাকসুদ কেন এখনো গ্রেফতার হচ্ছে না? তাদের দ্রুত গ্রেফতার না করলে শান্তি আসবে না। তিনি ক্লিনিক মালিকদের নিরাপত্তার প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মুজিবুর রহমান। তিনি স্বাস্থ্য খাতের নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের ৮০ শতাংশ রোগী প্রাইভেট সেক্টরে চিকিৎসা নিলেও আমরা আতঙ্কের মধ্যে কাজ করি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেক্রেটারি ডা. ফারুকুল ইসলাম, ট্রেজারার মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

লোড হচ্ছে...