নারায়ণগঞ্জবন্দর
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মদনগঞ্জে বিএনপির দোয়া
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের বন্দর ১৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রীর সুস্থতার পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মদনগঞ্জে আয়োজিত এই দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মনোনয়ন প্রত্যাশী নেতা আবু জাফর আহমেদ বাবুল এবং যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ্, কাজী মো. সেলিম এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। এই মোনাজাত পরিচালনা করেন মদনগঞ্জ ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল মতিন চাঁদপুরী।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক সংগ্রামে আবারও নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

লোড হচ্ছে...