জাতীয়
স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
NewsView

নিউজভিউ
রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামের আরও এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। নিহত মোসাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়েছে।
রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামের আরও এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।পুলিশ আরও জানায়, কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। নিহত মোসাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

লোড হচ্ছে...