নারায়ণগঞ্জআড়াইহাজার
আমরা কোনোভাবেই বিশৃঙ্খলা বরদাস্ত করব না: ডিসি
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনী আইন লঙ্ঘন করে কেউ যদি বিজয়ী হয়েও যান এবং পরবর্তীতে তা প্রমাণিত হয়, তবে তাঁর সেই পদ বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, “আমাদের চোখে কোনো প্রার্থীই দুর্বল বা সবল নন। নির্বাচনী ময়দানে আপনারা সবাই সমান এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। আমরা কোনোভাবেই বিশৃঙ্খলা বরদাস্ত করব না। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে সব ধরনের কঠোর আইন প্রয়োগ করা হবে।”
সভায় প্রার্থীদের সহনশীল আচরণ করার আহ্বান জানিয়ে রায়হান কবির বলেন, “ভোটের দিন প্রার্থী নিজে অথবা তাঁর নির্বাচনী এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে সেখানে কোনো প্রকার ভোট চাওয়া বা প্রচারণা চালানো যাবে না। শুধুমাত্র সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে।”
বিরোধপূর্ণ কোনো বিষয়ে প্রার্থীদের নিজেদের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়ে জেলা প্রশাসক বলেন, “আপনাদের কোনো অভিযোগ বা আপত্তি থাকলে সরাসরি প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। নিজেরা সমাধান করতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন না। প্রতিটি আসনে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্য হিসেবে একজন করে বিচারক দায়িত্ব পালন করছেন। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁদের কাছে সরাসরি লিখিত অভিযোগ দিন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আড়াইহাজার আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ। সভায় বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর এবং জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ সাতজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করেন।

লোড হচ্ছে...