জাতীয়
নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং
NewsView

নিউজভিউ
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপানের বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর বিশেষ আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। বৈঠকে আকি আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন-পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান।
জবাবে ড. ইউনূস তিনটি বিশেষ ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান, ১. ডিজিটাল হেলথ কেয়ার: দেশের নারী ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রবাসীরা যাতে ডিজিটাল সিস্টেমে পরিবারের খোঁজ রাখতে পারেন সেই ব্যবস্থা করা। ২. তরুণ উদ্যোক্তা: দেশে দক্ষ ও নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ কর্মসূচি গ্রহণ। ৩. তিন শূন্য তত্ত্ব: দারিদ্র্য, বেকারত্ব ও নেট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করা।
উপ-প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা মূলত সাসাকাওয়া ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাবেন। এই ফাউন্ডেশনটি সমুদ্র বিষয়ক গবেষণায় বিশ্বজুড়ে খ্যাতিসম্পন্ন। ড. ইউনূসের এই সফরে বাংলাদেশের সমুদ্রসম্পদ এবং 'ব্লু-ইকোনমি' বা নীল অর্থনীতি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

লোড হচ্ছে...