রাজনীতি
সংসদে হাসনাত আব্দুল্লাহ
মানুষের প্রাণ বাঁচাতে ‘রাস্তা ভিক্ষা’ চাই
NHP NewsView

নিউজভিউ
কুমিল্লা-সিলেট মহাসড়কের সরু রাস্তা আর একের পর এক প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য রেখেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর সংসদের ফ্লোর নিয়ে তিনি এই জনগুরুত্বপূর্ণ দাবিটি তুলে ধরেন। সংসদে তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন, নিয়মিত দুর্ঘটনার কারণে তিনি এখন নিজ নির্বাচনী এলাকায় মানুষের কাছে জবাবদিহি করতে পারছেন না।
বক্তব্যের শুরুতেই হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ মনে হয় আমাকে এখন বেঁধে রাখবে।" তিনি আক্ষেপ করে জানান, বাংলাদেশে দুটি বিভাগীয় শহরকে যুক্ত করা এমন কোনো সড়ক নেই যার প্রশস্ততা মাত্র ১৮ ফুট। অথচ চট্টগ্রাম থেকে সিলেটে যাতায়াতের একমাত্র এই প্রধান সড়কটি দিয়ে প্রতিদিন ১০ লাখ মানুষ যাতায়াত করলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংকীর্ণ রয়ে গেছে।
চলতি মাসের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেন, "আমি যখন বক্তব্য দিচ্ছি, তার একটু আগে এই সড়কে তিনজন তরতাজা প্রাণ ঝরেছে। এটি দেবিদ্বারের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু এই মাসেই ২৩ জন মানুষ এই সড়কে প্রাণ হারিয়েছেন।" তিনি সংসদকে জানান, রাস্তাটি ছয় লেন হওয়ার কথা থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটি স্থবির হয়ে আছে।
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন, "আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন। এতে ১০ লাখ মানুষের প্রাণ বাঁচবে।" তিনি অবিলম্বে প্রশাসনিক জটিলতা নিরসন করে রাস্তাটি প্রশস্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
পরবর্তীতে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তিনি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে যথাযথ বিধিতে নোটিশ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী সরাসরি জবাব দেবেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

লোড হচ্ছে...