নারায়ণগঞ্জসদর
নিখোঁজের একদিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় সৈকত (৭) নামে সাত বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে কাশীপুরের উত্তর নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।
নিহত সৈকত (৭) গাইবান্ধা জেলার বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
প্রাথমিক তথ্যের বরাতে ফতুল্লা থানার ওসি মান্নান বলেন, গত রোববার দুপুরের পর নিখোঁজ হয় সৈকত নামে ওই শিশু। পরিবারের পক্ষ থেকে রাতে থানায় একটি সাধারণ ডাইরি করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করার কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

লোড হচ্ছে...