নারায়ণগঞ্জসোনারগাঁও
মান্নানের নেতৃত্বে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণমিলাদ
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৩ আসনে গণমিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই আয়োজন বেগম জিয়ার প্রতি তাদের গভীর ভক্তি ও সংহতি প্রকাশ করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পরমেশ্বরদী মাদ্রাসার মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
দোয়া মাহফিলে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
গণমিলাদ ও দোয়া মাহফিলে সোনারগাঁয়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন— সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজিবুর রহমান ও নিজামুদ্দিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূইয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন।
এছাড়াও সোনারগাঁ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মুসল্লিরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

লোড হচ্ছে...