রাজনীতিসদর
সুষ্ঠু নির্বাচন না হলে জুলাই শহীদদের সাথে গাদ্দারি হবে: ইসমাঈল সিরাজী
NewsView

নিউজভিউ
ফতুল্লায় জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা শহীদ হাফেজ মাবরুর হোসেন রাব্বীর কবর জিয়ারত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী। বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি শহীদের কবর জিয়ারত করেন এবং পরে তাঁর শোকসন্তপ্ত বাবার সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন।
কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আজ দেশে জনপ্রত্যাশার যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা এই শহীদদের পবিত্র রক্তের ফসল।”
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “জুলাইয়ের বিপ্লবীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, তবে তা হবে শহীদদের রক্তের সাথে চরম গাদ্দারি।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে প্রশাসনকে অত্যন্ত সজাগ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা ছাড়া শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় শহীদ মাবরুরের পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...