নারায়ণগঞ্জ
হকারদের ২৪ ঘণ্টা সময়
শিমরাইলে অবৈধ দখল উচ্ছেদ অভিযান
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে হকারদের ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে শিমরাইল মোড় এলাকায় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয় এবং সেগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এ সময় ঈদকে সামনে রেখে দোকানগুলোতে বিপুল পরিমাণ মালামাল থাকার কথা উল্লেখ করে হকাররা সময়ের আবেদন জানান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নিতে ২৪ ঘণ্টার সময় দেন। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে পরবর্তী সময়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্যাহ মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ওমর ফারুকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...