জাতীয়
ভারত থেকে পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল
NewsView5

নিউজভিউ ডেস্ক
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে আরও ৪ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। শুক্রবার (২২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী।
ডিপো সূত্র জানায়, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে গত এপ্রিল মাসে তিন দফায় পাইপলাইনের মাধ্যমে মোট ৪৪ হাজার টন ডিজেল দেশে আনা হয়। এর মধ্যে গত ৭ এপ্রিল ভারতের নুমালীগড়ে পাম্পিং শুরু হয়ে ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর অয়েল ডিপোতে প্রথম চালানের ৮ হাজার টন তেল গ্রহণ সম্পন্ন হয়। পরবর্তীতে ১৭ এপ্রিলে আসে আরও ৫ হাজার টন ডিজেল এবং বাকি দিনগুলোতে কয়েক দফায় এপ্রিল মাসের নির্ধারিত কোটা পূরণ করা হয়।
মে মাসেও সেই ধারাবাহিকতায় তেল আমদানি অব্যাহত রয়েছে। চলতি মে মাসের প্রথম চালানের ৪ হাজার টন ডিজেলের পাম্পিং শুরু হয় গত ২১ মে, যা ইতিমধ্যেই পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে। ডিপো ইনচার্জ আরও জানান যে, আগামী ২৬ মে থেকে পরবর্তী চালানের আরও ৪ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হবে এবং সেই তেলও যথাসময়ে পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছাবে।

লোড হচ্ছে...