জাতীয়
বাংলাদেশকে ৬ লাখ যক্ষ্মা পরীক্ষার কিট প্রদান যুক্তরাষ্ট্রের
NewsView

নিউজভিউ ডেস্ক
যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৬ লাখ জিনএক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদের জন্য ১১ হাজার যক্ষ্মার চিকিৎসার ওষুধ প্রদান করা হয়েছে বাংলাদেশকে। রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই অনুদান হস্তান্তর করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

লোড হচ্ছে...