জাতীয়
‘মহিলা বাস সার্ভিস’
রাজধানীর একাধিক রুটে যাত্রা শুরু
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারী যাত্রীদের গণপরিবহন ব্যবহারে স্বস্তি ও নিরাপত্তা বাড়াতে বিশেষ বাস নামিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রাজধানীর পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামের কয়েকটি পথেও এ বাস চলাচল করবে। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে থাকবেন নারীরা।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে নতুন এ পরিবহন সেবার উদ্বোধন করা হয়।
বিআরটিসি জানিয়েছে, ঢাকার ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কেন্দ্র করে কয়েকটি রুটে বাসগুলো পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে মতিঝিলকে কেন্দ্র করে রয়েছে একাধিক রুট। নতুন বাজার থেকে বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত একটি রুট নির্ধারণ করা হয়েছে। আরেকটি বাস তালতলা থেকে খিলগাঁও, বাসাবো, মুগদা, কমলাপুর ও আরামবাগ হয়ে মতিঝিলে যাবে।
ডেমরা স্টাফ কোয়ার্টার থেকেও জিপিও পর্যন্ত বিশেষ বাস পাওয়া যাবে। এ পথে যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে বাসটি জিপিওতে পৌঁছাবে।
মিরপুরের যাত্রীদের জন্যও রাখা হয়েছে একাধিক রুট। মিরপুর-১০ থেকে মতিঝিলগামী বাস টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে চলবে। এছাড়া মিরপুর ও মিরপুর-১২ থেকে মতিঝিল পর্যন্ত আরও দুটি রুটে বাস পরিচালনা করা হবে।
মোহাম্মদপুর থেকেও মতিঝিল পর্যন্ত বিশেষ বাস চলবে। এ রুটে শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন যুক্ত থাকবে।
ঢাকার উত্তরের যাত্রীদের জন্য আব্দুল্লাহপুর থেকে মতিঝিল পর্যন্ত বাস চালু হয়েছে। বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে বাসটি মতিঝিলে যাবে।
গাজীপুর থেকেও বিমানবন্দর পর্যন্ত বিশেষ বাস চলবে। পাশাপাশি বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি করে বাস দেওয়া হয়েছে।
বিআরটিসি বলছে, নারী যাত্রীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য রয়েছে এ উদ্যোগে। পর্যায়ক্রমে দেশের আরও বিভিন্ন রুটে এ সেবার বিস্তৃতি ঘটানোর পরিকল্পনাও রয়েছে।

লোড হচ্ছে...