নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়া এদেশের ১৬ কোটি মানুষের আপসহীন নেত্রী: মান্নান
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিপুল সংখ্যক আলেম-ওলামা এবং মাদ্রাসার ছাত্ররা অংশ নেন।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি বেগম খালেদা জিয়াকে 'এদেশের ১৬ কোটি মানুষের আপসহীন নেত্রী ও গণতন্ত্রের মা' হিসেবে উল্লেখ করেন।
মান্নান উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান, "তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে, তার জন্য দোয়া করবেন।"
এসময় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপ্পু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...