নারায়ণগঞ্জ
খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
NewsView5
 (1).jpg)
খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু
নিউজভিউ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা খেলার মাঠে নিম, আম, কাঁঠাল ও পেয়ারা গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সাবেক মহানগর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে খোরশেদ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশ, মানুষ এবং প্রাণিকুলের উপকারের কথা বিবেচনা করে সৌন্দর্যবর্ধনের গাছের পরিবর্তে নিম ও বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হচ্ছে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফার ময়দানে নিম গাছ রোপণের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নুরুল্লাহ খন্দকার, জুয়েল রানা, আলী নওশাদ তুষার, রানা মুন্সী, সুমন ভুইয়া, মুসা মিয়া, মিঠু, মিজানুর রহমান, মোমেন, নুরুল আলম, কামরুল ইসলাম, রাসেল আহম্মেদ মনির, আক্তার হোসেন জাহিদ, মনির, মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম, জামাল হোসেন, ওসমান গনি, ইসলাম মিয়া, মাহফুজুর রহমান বিল্লাল, গাজী খোকন, জুলহাস, মিজানসহ আরও অনেকে।

লোড হচ্ছে...