রাজনীতিসদর
কুতুবপুরে ইলিয়াস আহমদের গণসংযোগ
দুর্নীতি প্রতিরোধে ইসলামী শাসনের বিকল্প নেই
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন, সমাজে শিকড় গেড়ে বসা দুর্নীতি ও অনাচার দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ইসলামী শাসনই দুর্নীতির মূল উৎপাটনের অধিক কার্যকরী পন্থা। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ইলিয়াস আহমদ বলেন, "আজ দেশের প্রতিটি স্তরে দুর্নীতি শিকড় গেড়ে বসেছে। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। এই দুর্নীতি শুধু আইন বা লোকদেখানো অভিযানের মাধ্যমে দূর করা সম্ভব নয়।"
তিনি জোর দিয়ে বলেন, ইসলামী শাসনব্যবস্থা মানুষকে শুধু আইনের নয়, বরং আল্লাহর ভয় দেখিয়ে দুর্নীতি থেকে বিরত রাখে। তিনি আশ্বাস দেন, ইসলামী শাসনের অধীনে শাসক থেকে শুরু করে প্রশাসনের সর্বনিম্ন স্তর পর্যন্ত সবাই আল্লাহ এবং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।
ইলিয়াস আহমদ আরও বলেন, ইসলামী শাসনের মাধ্যমে যাকাত ও ওশরের মতো সুষম অর্থনৈতিক নীতিমালার দ্বারা সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হবে। এছাড়াও সমাজ থেকে অশ্লীলতা ও অনৈতিকতা দূর করে সৎ ও আদর্শিক মানুষ তৈরি করা হবে।
তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণের উদ্দেশে বলেন, "আমি আপনাদের মাঝে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এসেছি। যেখানে জনগণের হক্ব রক্ষা করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।" তিনি সকলকে খেলাফত মজলিসের 'দেওয়াল ঘড়ি' মার্কার পতাকাতলে একত্রিত হওয়ার আহ্বান জানান।
ফতুল্লা তাবলীগী মার্কাজ মসজিদ থেকে শুরু করে লামাপাড়া, লাখিবাজার, কুতুবপুর, কায়েমপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে শিবু মার্কেট এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মহানগর সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, ডাঃ সাইফুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...