নারায়ণগঞ্জসদর
পরিত্যক্ত গুদামে যুবকের অর্ধগলিত মরদেহ
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত একটি গুদাম থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত সোয়া ১০টার দিকে গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় বউবাজার এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এলাকার বেলাল মসজিদের দক্ষিণ পাশে জাকির হোসেন নামের এক ব্যক্তির পরিত্যক্ত প্লাস্টিক গুদামের ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় কয়েকজন গুদামের ভেতর মরদেহ দেখতে পান। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত মরদেহটি পচে-গলে গেছে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।’

লোড হচ্ছে...