নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ২
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর মেয়ে ও মা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পৌরসভার ছোট বিনাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রোজিনা আক্তার (৩৫)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কামারপাড়া এলাকার সোহেলের স্ত্রী। আহতরা হলেন রোজিনার মেয়ে সুরভী (১৬) ও মা মাসুদা (৪৫)। তারা আড়াইহাজার পৌরসভার ছোট বিনাইরচর এলাকার শফির বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রোজিনার মেয়ে সুরভী ছাদে কাপড় শুকাতে গেলে অসাবধানতাবশত ছাদের একটি খোলা বৈদ্যুতিক তারে তার হাত স্পর্শ লাগে এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মেয়েকে বাঁচাতে রোজিনা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে রোজিনার মা মাসুদাও তাদের বাঁচাতে গিয়ে আহত হন।
প্রতিবেশীরা দ্রুত তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুরভীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, আহত মাসুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছেন।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের খোলা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়েই এই দুর্ঘটনা ঘটেছে। পরিবারের আবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

লোড হচ্ছে...