রাজনীতিসদর
নারীরা আজ সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই: অ্যাড. সাখাওয়াত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ শহরের আলম খান লেন এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পথ চলার আহ্বান জানিয়ে বলেন, "নারীরা আজ সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।" তিনি পরীক্ষার হলে শিক্ষার্থীদের সাহসিকতার সাথে অংশগ্রহণের পরামর্শ দিয়ে বলেন, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এই মাদরাসা ও শহরের গৌরব বয়ে আনতে হবে।
নারী শিক্ষার প্রসারে সিটি কর্পোরেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, "শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো গ্রেড পাওয়া নয়, বরং নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারী শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।"
মাদরাসার গভর্নিং বডির সভাপতি ডা. মোহাম্মদ আলী আশরাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মইনউদ্দিন আহমাদ, লেখক ও কলামিস্ট মাওলানা আবদুল জব্বার এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদা আক্তার। বক্তারা পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী সোসাইটি অব নারায়ণগঞ্জের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মু. মুনীরুজ্জামান শাহীন, ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন এবং সমাজসেবক আবদুল জলিল। হাফেজ মারিয়া বিনতে ওবায়েদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

লোড হচ্ছে...