নারায়ণগঞ্জসদর
বিজয় দিবসে যুব ফেডারেশনের শ্রদ্ধা
মানবিক দেশ গড়ার অঙ্গীকার ছাত্র ফেডারেশনের
NewsView

নিউজ ভিউ
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাষাঢ়ায় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতারা।
এ সময় জেলা কমিটির আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রাম জোরদার করার অঙ্গীকার করছি।
যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সম্পাদক জাহিদ সুজন, সহ-সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ আকাশ, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি, সদস্য আল মেহেদী, রাতুল দেওয়ান ও বন্দর থানার সংগঠক সাব্বির আহমেদ।

লোড হচ্ছে...