শিক্ষাসদর
বেইলী স্কুলে দিনব্যাপী বার্ষিক নাট্য কর্মশালা অনুষ্ঠিত
NewsView

নিউজভিউ
শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ ও অভিনয়ের কলাকৌশল শেখানোর লক্ষ্যে নারায়ণগঞ্জের বেইলী স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক নাট্য কর্মশালা-২০২৬’। শনিবার (২ মে) দিনব্যাপী এই আয়োজনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার নাট্যদল প্রাচ্যনাটের বিশিষ্ট সদস্য শাহীন সাইদুর।
বেইলী স্কুল ড্রামা ক্লাবের আয়োজনে এই কর্মশালায় বিভিন্ন শ্রেণির মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালা চলাকালীন শিক্ষার্থীরা অভিনয়ের প্রাথমিক ব্যাকরণ, মঞ্চ ভঙ্গি ও অঙ্গজ অভিনয়ের বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা লাভ করে। দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সাফল্যের সনদ তুলে দেওয়া হয়।
স্কুলের ড্রামা ক্লাবের পরিচালক মিলন মাহমুদ জানান, শিশুদের সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে প্রতি বছরই এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়। নাট্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শিল্পকলাই শিখছে না, বরং তাদের আত্মবিশ্বাস ও বাচনভঙ্গিও উন্নত হচ্ছে।
বেইলী স্কুল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই ধরনের নিয়মিত চর্চা ভবিষ্যতে দক্ষ নাট্যকর্মী ও শিল্পী তৈরিতে সহায়ক হবে।

লোড হচ্ছে...