রাজনীতিসদর
চাঁদাবাজি ও গুণ্ডামির রাজনীতি কাউকে করতে দেব না: এমপি আল-আমিন
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের গোগনগর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন। বুধবার (১১ মার্চ) বিকেলে গোগনগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি আব্দুল্লাহ আল-আমিন বলেন, “আমরা চাঁদাবাজি ও গুণ্ডামির রাজনীতি করব না এবং কাউকে করতেও দেব না। বিগত আমলে এই জনপদে সন্ত্রাসের রাজারা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে মসজিদ কমিটিগুলোতে নিজস্ব লোক বসিয়ে রেখেছিলেন। ফলে ইমাম সাহেবরা মিম্বারে বসে হক কথা বলতে পারেননি। এখন সময় বদলেছে। আপনারা যেভাবে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, ঠিক সেভাবেই ঐক্যবদ্ধ থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করবেন।” যেকোনো ভালো কাজে এলাকাবাসীকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। তিনি সুরা আল-বাকারার ১৮৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, “রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করা। আমাদের তরুণ ও উদীয়মান সংসদ সদস্য আবদুল্লাহ আল-আমিন সংসদে ইসলামের পক্ষে কথা বলার পাশাপাশি জনগণের প্রত্যাশিত দাবিগুলো তুলে ধরবেন বলে আমরা বিশ্বাস করি।”
নারায়ণগঞ্জ সাংগঠনিক দক্ষিণ থানা জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা আকতার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান টিটু এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান।
আলোচনা সভা শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের নিয়ে রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

লোড হচ্ছে...