নারায়ণগঞ্জসদর
জুলাই শহীদের মা সেলাই মেশিন ও শিশুকে হিয়ারিং এইড দিলো ডিসি
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সজল মিয়ার মা রুনা বেগমকে একটি ইলেকট্রিক সেলাই মেশিন এবং শ্রবণপ্রতিবন্ধী শিশু মাহতাব হোসেনকে (৫) হিয়ারিং এইড প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
গত ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গুলিতে নিহত হন আড়াইহাজারের মাহমুদপুর এলাকার তরুণ সজল মিয়া। একমাত্র সন্তানকে হারিয়ে আর্থিক সংকটে পড়া সজলের মা রুনা বেগম স্বাবলম্বী হওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে একটি সেলাই মেশিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আজ জেলা প্রশাসক মো. রায়হান কবির তাঁর হাতে একটি আধুনিক ইলেকট্রিক সেলাই মেশিন তুলে দেন।
একই সময়ে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের মাঝের চর এলাকার শিশু মাহতাব হোসেনকে শ্রবণ সহায়িকা (হিয়ারিং এইড) প্রদান করা হয়। মাহতাবের মা ছাদিয়া জানান, ৫ বছর বয়সী মাহতাব জন্ম থেকেই কানে শুনত না। অভাবের কারণে হিয়ারিং এইড কেনা সম্ভব হচ্ছিল না। এছাড়া মাহতাবের বাবা মুরাদ হোসেন লিয়ন নিজেও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় তাঁর জন্যও একটি হিয়ারিং এইড প্রয়োজন বলে জানায় পরিবারটি। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে শিশুটিকে যন্ত্রটি প্রদান করেন এবং তার বাবার জন্যও শীঘ্রই একই ব্যবস্থা করার আশ্বাস দেন।
সহায়তা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন এবং এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য মো. জাবেদ আলম।

লোড হচ্ছে...