রাজনীতিসদর
অসহায় পরিবারের মাঝে ছাত্র ফেডারেশনের ঈদ উপহার
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বুধবার বিকেলে ফতুল্লার পশ্চিম লামাপাড়া অঞ্চলে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি জাহিদ সুজন, সাবেক সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ দেব।
জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাঈদূর রহমান বলেন, "ঈদের পবিত্রতা ও আনন্দ নিহিত রয়েছে সামর্থ্য ভাগাভাগির মধ্যে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারগুলোর ঘরে ঈদের আমেজ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা চাই সমাজের প্রতিটি স্তরে ঈদের খুশি ছড়িয়ে পড়ুক।"
জেলার সহ-সাধারণ সম্পাদক মৌমিতা আক্তার জানান, মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে আরও বড় পরিসরে এই ধরনের কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তাদের। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ইউশা ইসলাম, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, কার্যকরী সদস্য সিয়াম সরকার, রাইসা ইসলাম এবং তোলারাম ও সিদ্ধিরগঞ্জ কলেজ শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

লোড হচ্ছে...