নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিনের বাড়িতে চুরি
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন ও শিল্পী অমল আকাশের বাসায় বাসায় চুরি হয়েছে। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা এই দম্পতির নগরীর ডনচেম্বার এলাকার ‘কাজী ভিলা’র বসার প্রধান বিদ্যুতের তার কেটে নিয়ে যায়। এর আগেও তাদের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক স্কুল ও জীবনচর্যা সামগ্রী বিক্রয় কেন্দ্র ‘নৈরূপ’ প্রতিষ্ঠানের এসির তার চুরির ঘটনা ঘটেছিল।
স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদকসেবীরা নেশার টাকা জোগাড় করতেই বারবার এই বাড়িগুলোতে হানা দিচ্ছে। খোদ কাউন্সিলর অফিসের সংলগ্ন বাড়িতে যদি এমন চুরির ঘটনায় সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
ডনচেম্বার এলাকার আরও বেশ কয়েকটি বাড়িতে সম্প্রতি ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় বাসিন্দা কাজী সালাউদ্দিন এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলেন, বর্তমানে এই এলাকায় বিদ্যুতের তার চুরি করা অনেক বেড়েছে। এখন কোনো বাড়ির তারই নিরাপদ নয়। পাশের এলাকা খানপুরেও একইভাবে গভীর রাতে তার চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। প্রশাসন বড় কোনো ঘটনা না ঘটলে কোনো পদক্ষেপ নেয় না বলেও অভিযোগ তার।
গৃহিণী আমিনা বেগম বলেন, আমরা এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এখন নিরুপায়। প্রশাসনের কাছে অনুরোধ, বড় কিছু ঘটার আগেই যাতে তারা ব্যবস্থা নেয়।
শিল্পী অমল আকাশ বলেন, বারবার ঘটছে। আমাদের ‘নৈরুপ’প্রতিষ্ঠানের এসির তার কাটার পর আমরা নিরাপত্তা জোরদার করি। এবার মিটার থেকে ঘরের লাইনের তার কেটে নিয়ে গেছে। ভবনের পাইপ বেয়ে উপরে উঠে এমন চুরির ঘটনা ঘটছে। একই ঘটনা আমাদের প্রতিবেশীর বাড়িতেও ঘটেছে।
তিনি বলেন, এই ধরনের চুরি বন্ধে প্রশাসনের কোনো উদ্যোগ নাই। বর্তমানের প্রশাসন আছে কি না এটাও বড় প্রশ্ন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন বলেন, আমার মনে হয় এলাকায় মাদকসেবী যারা আছে, তারাই এমন কাজ করছে। তিনি বলেন, আমি প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনুরোধ করব, বিষয়টি আমলে নিয়ে এলাকার নিরাপত্তায় যাতে গুরুত্ব দেয়।
এসব অপরাধের বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর ও রাজনৈতিক নেতাদের বারবার অবহিত করা হলেও তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি। এতে মাদকসেবীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুর সাথে মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি অসুস্থার কারণে চিকিৎসা নিচ্ছেন দেশের বাহিরে এ বিষয়ে করা বলতে পারবেন না।
অন্যদিকে, ডনচেম্বার এলাকার এই আইনশৃঙ্খলার অবনতি ও মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধে পুলিশের তৎপরতা নিয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, চুরির ঘটনায় আমরা অবগত না, কেউ অভিযোগ করলে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো। এছাড়া আমরা বিষয়টা নিয়ে অবগত হলার এখন থেকে আমাদের নিয়মিত অভিযানও আরও জোরদার করবো।
তিনি আরও বলেন, ওই এলাকায় সিসি ক্যামেরা থাকলে আমরা এই বিষয়গুলো ক্ষতিয়ে দেখবো। এতে আমাদের চোর ধরতে সহায়ক হবে।

লোড হচ্ছে...