নারায়ণগঞ্জসদর
চাঁদমারীতে দিনে দুপুরে খুন
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জের চাঁদমারী মাউরাপট্টিতে আজ বেলা ১ টার দিকে ডিশ ও ক্যাবল ব্যবসায়ী নাসিরকে (৬০) নিজ প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস কেবল’ অফিসে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি চাঁদমারী এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। নিহতের তিন ছেলে-মেয়ে আছে।
পুলিশসূত্র জানায়, ঘটনাস্থল থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো নাছির তার অফিসে ছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে ভিক্টোরিয়া হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মাদক ব্যবসায় নিষেধাজ্ঞা দেয়াতে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

লোড হচ্ছে...