নারায়ণগঞ্জসদর
মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন অ্যাড. সাখাওয়াত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৯নং ওয়ার্ডে মশক নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। সোমবার (৬ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে এই কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধন শেষে তিনি ওই এলাকার বিভিন্ন স্থান সরেজমিনে ঘুরে দেখেন এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মশক নিধন কার্যক্রমের আগে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডে অবস্থিত নাসিক আঞ্চলিক কার্যালয়ে এক গণশুনানির আয়োজন করা হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিজে উপস্থিত থেকে নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের এলাকার নানাবিধ সমস্যা ও দুর্ভোগের চিত্র প্রশাসকের কাছে তুলে ধরেন। তিনি অত্যন্ত মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের কার্যকর আশ্বাস প্রদান করেন।
গণশুনানি ও উদ্বোধনকালে প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষে সরাসরি আলোচনার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
মশক নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আলাউদ্দিন প্রধান এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার। এছাড়া ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও জাকির হোসেনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে অংশ নেন। নাসিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।

লোড হচ্ছে...