নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জের দোয়া
NewsView

নিউজ ভিউ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার এই ধর্মীয় আয়োজন করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) বাদ জোহর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়াস্থ চেয়ারম্যান টেক্সটাইল মিলস সংলগ্নে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
হেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং ৯নং ওয়ার্ড বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সদস্য জাকির হোসেন ও আবুল কালাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আল-আমিন প্রধান, রাকিব প্রধান মেহেদী, মোহাম্মদ ইমাম হোসেন, তানভীর, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ রাজন ও মোহাম্মদ রনি।

লোড হচ্ছে...