নারায়ণগঞ্জআড়াইহাজার
বাড়ি ফেরার পথেই না ফেরার দেশে তরুণী
NHP NewsView

নিউজভিউ
বাড়ি ফেরার পথেই না ফেরার দেশে চলে গেলেন এক তরুণী। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার-মদনপুর সড়কের ইদবারদি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুলতানা (২৪)। সে আড়াইহাজার উপজেলার হাটখোলা এলাকার দুলালের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, রাতে মদনপুর থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। পথে ইদবারদি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে সুলতানাসহ আরও দুই যাত্রী গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে তালতলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে শেষ রক্ষা হয়নি; রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় আহত অন্য দুই যাত্রীর পরিচয় জানা যায়নি এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অকাল এই মৃত্যুতে সুলতানার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লোড হচ্ছে...