নারায়ণগঞ্জ
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
NewsView5

নিউজভিউ
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও লেখক-চিন্তক গণপতি চক্রবর্তীকে স্ত্রী, পুত্র ও কন্যাসহ সপরিবারে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি, সংগঠক, শিল্পী, লেখক, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ওপর সংঘটিত সহিংসতা নয়, এটি সমাজের নিরাপত্তা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার জন্যও গভীর উদ্বেগের বিষয়। এমন হত্যাকাণ্ডের পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বের করে আনতে হবে।
মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে। পাশাপাশি তদন্ত কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি কিংবা প্রভাব বিস্তারের সুযোগ না দেওয়ার আহ্বান জানাবেন বক্তারা।
একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তচিন্তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর হামলা কিংবা উগ্রবাদী তৎপরতার অভিযোগে জড়িত গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
আয়োজকরা মনে করেন, একটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতি কেবল বিনোদনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা, মুক্তচিন্তা ও সামাজিক সম্প্রীতি। তাই সাংস্কৃতিক পরিসরে ভয়ভীতি, হামলা কিংবা উগ্রবাদী হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়া জরুরি।
তারা বলেন, কোনো হত্যাকাণ্ড বা সহিংসতার ঘটনা যেন রাজনৈতিক, সামাজিক কিংবা অন্য কোনো প্রভাবের কারণে আড়ালে না থাকে। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও সাংস্কৃতিক স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
মানববন্ধনে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করবেন এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাবেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এ কর্মসূচিতে অংশ নিয়ে অন্যায়, সহিংসতা, অরাজকতা ও উগ্রবাদী তৎপরতার বিরুদ্ধে সম্মিলিত অবস্থান জানানোর আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির প্রত্যাশা, মানববন্ধনে বিপুলসংখ্যক সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক অংশ নিয়ে হত্যাকাণ্ডের বিচার এবং একটি নিরাপদ, অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিকভাবে মুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো করবেন।

লোড হচ্ছে...