শিল্প-সাহিত্য-সংস্কৃতিসদর
নারায়ণগঞ্জে রবীন্দ্র-জয়ন্তী উদযাপন করবে আনন্দধারা
NHP NewsView

নিউজভিউ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জে দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন 'আনন্দধারা'। আগামী ২৫ বৈশাখ ১৪৩৩ (৮ মে, শুক্রবার) শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এই রবীন্দ্র-জয়ন্তী উদযাপিত হবে।
সোমবার (৪ মে) সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
অনুষ্ঠানের দিন সকালে চারটি বিভাগে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে মূল অনুষ্ঠান, যেখানে থাকবে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত পরিবেশনা। সবশেষে সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং ভবানী শংকর রায়। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন জিয়াউল ইসলাম কাজল, ফাহমিদা আজাদ ও পিন্টু সাহা। এছাড়া আনন্দধারা এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নারায়ণগঞ্জ জেলার শিল্পীবৃন্দ রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন আনন্দধারার সভাপতি রফিউর রাব্বি। রবীন্দ্রনাথের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই নিয়মিত আয়োজন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

লোড হচ্ছে...