নারায়ণগঞ্জ
মুক্তিযুদ্ধের চেতনা-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণসংহতির র্যালি
NewsView

নিউজ ভিউ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মহান বিজয় দিবস পালন করেছে গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রেসিডেন্ট রোডস্থ জেলা কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া বিজয়স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী জননেতা বিপ্লব খাঁন বক্তব্য রাখেন। তিনি বলেন, "৭১–এর চেতনার ধারাবাহিকতায় ২০২৪ সালে হাজারো তরুণ-যুবকের রক্তত্যাগের মধ্য দিয়ে গত ৫৪ বছরের অপশাসনের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে।" তিনি ঘোষণা করেন, আগামী দিনের রাজনৈতিক করণীয় হলো, দেশকে নতুন করে গড়ে তুলতে আসন্ন নির্বাচনে জনগণকে গণভোটে জুলাই সনদের ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে হবে।
র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, সদস্য আব্দুল আল মামুন, আওলাদ হোসেন, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, সদস্য ফারহানা মানিক মুনা, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান সহ জেলা ও মহানগরের নেতৃত্ববৃন্দ।

লোড হচ্ছে...